মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

মুহিতের সুস্থতা কামনায় সিওমেক ছাত্রলীগের মিলাদ ও দোয়া

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ০৭:৩৬:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

অসুস্থ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখা। 

সিওমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান জানান বরেন্য অর্থনীতিবিদ, সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের রোগমুক্তি কামনায় এই দোয়া ও মিলাদের আয়োজন।

গত বছরে করোনায় আক্রান্ত হন ৮৮ বছর বয়সী এই অর্থনীতিবিদ । ওই বছরের ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ তাকে ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে সেখান থেকে বাসায় ফিরেন। তখন থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।গত শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন এবং বই লিখছেন। আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স