সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলীর শপথ গ্রহণ

  • প্রকাশের সময় : ১০/০৩/২০২২ ০৬:১৭:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী শপথ গ্রহন করেছেন। 

গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করান সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী কে শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ৷

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার  আল-বশিরুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, যুবনেতা সাব্বীর আহমদ, নূরুল হক, তোফায়েল আহমদ ও সাজিদ আহমদে তারিক উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স