সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরী পর্যটন, প্রবাসী অধ্যুষিত এবং আধ্যাত্মিক নগরী। এখানকার নেতৃত্বে যারা আছেন সবার সহযোগিতা না পেলে এত উন্নয়ন সম্ভব হতোনা। বিশেষ করে রোটারি অঙ্গনে যারা আছেন এবং রোটারি ই ক্লাবের প্রেসিডেন্টের কার্যক্রম প্রশংসনীয়। রোটারিয়ানদের উন্নয়নমূলক কাজে আমরা লাভবান হচ্ছি। সমাজের সকল শ্রেণির মানুষের যে-কোনো প্রয়োজনে রোটারিয়ানরা পাশে দাঁড়াচ্ছেন। এর ফলে সমাজের সবাই রোটারি ক্লাবগুলোর উপর নির্ভরশীল হচ্ছে।
রোটারি ই ক্লাব এবং উপস্থিত রোটারিয়ানদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমার অনুরোধ থাকবে আপনারা সিলেট শহরের অত্যন্ত যে-কোনো একটি রাস্তা নেন। মানুষের অভ্যাস পরিবর্তন হচ্ছে না। আপনাদের যুবকরা যদি সপ্তাহে অন্তত দুই দিন রাস্তায় বের হয়ে পরিচ্ছন্ন করার কাজ করেন, তাতে করে অনেকে লজ্জিত হওয়ার পাশাপাশি অনুসরণ করা শিখবে।
রোটারি ই ক্লাব ২০২০-২০২১ এর ফ্যামিলি নাইট ও অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে ২০২০-২১ এর ক্লাব প্রেসিডেন্ট ফারেছ আহমদ চৌধুরী পিএইচএফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ২০২০-২১ এর ডিস্ট্রিক্ট গভর্ণর ড. বেলাল উদ্দিন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. আব্দুল মইন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও ডিস্ট্রিক্ট রোটারি ফাউন্ডেশন চেয়ার ড. মঞ্জুরুল হক চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভণর শহিদ আহমেদ চৌধুরী পিএইচএফ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
ইভেন্ট চেয়ার পিপি মোশারফ হোসাইন জাহাঙ্গীরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট তোফায়েল আহমদ চৌধুরী, আহমদ রেজাউল করিম যোবায়ের, রোটাবর্ষ ২০২১-২১ এর ক্লাব সেক্রেটারির প্রতিবেদন পাঠ করেন রোটারি ই ক্লাবের ২০-২১ এর সেক্রেটারি রোটারিয়ান এনামুল হাসান খাঁন। অনুষ্ঠানের শেষ পর্বে গ্রেট প্রেসিডেন্ট হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয় রোটারি ২০২০-২১ এর ই ক্লাব প্রেসিডেন্ট ফারেছ আহমদ চৌধুরীকে।
ক্লাবের আরো ৭জনকে বিভিন্ন কাজের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়্যার্ড প্রদান করেন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান অ্যাডভোকেট আজিম উদ্দিন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীতের পর রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান সিপি রাসেল মাহবুব ।
অনুষ্ঠানে দুই শতাদিক রোটারিয়ান অংশগ্রহণ করেন।




প্রতিদিন ডেস্ক



