শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিলামে শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণের দাবী

  • প্রকাশের সময় : ০৯/০৩/২০২২ ০৫:৫০:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেটের কৃতী সন্তান,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী ড. আবদুল মুক্তাদির, শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলী ও শহীদ বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়ার নামে তাদের জন্মস্থান সিলামে যে কোন রাস্তার নাম করণ এবং যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ স্মৃতি স্মরণী নির্মাণের দাবী জানিয়েছেন সিলাম শহীদ স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক এম আহমদ আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক এস এম মোজাম্মেল আলী।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ইতিহাস মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। আর এই ইতিহাসে দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়ে সকল শহীদদের মত চির স্মরণীয় হয়ে আছেন সিলেটের কৃতী সন্তান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভূ তত্ত্ব বিভাগের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড.আবদুল মুক্তাদির,শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলী ও শহীদ বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সারা দেশে এবং সিলেটে বিভিন্ন বীর শহীদদের নাম রাস্তা ও চত্বরের নাম করণ হয়েছে। কিন্ত রহস্য জনক কারণে সিলামের এই তিনি শহীদের নাম এখনো অবহেলিত। তাদের এই আত্মত্যাগের ঋণ জাতি কখনো শোধ করা দুরুহ। কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও তাদের অবদান আগামী প্রজন্মের কাছে বরণীয় করে রাখতে কোন উদ্যোগ গ্রহণ না করা দু:খজনক ও  লজ্জাজনক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তার নামকরণসহ শহীদ স্মৃতি স্মরণী নির্মাণের কাজ বাস্তবায়ন হচ্ছে। সেখানে এই তিনজন শহীদের প্রতি তাদের জন্ম ভূমিতে কোন উদ্যোগ নিতে অনীহা রহস্যজনক। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন।স্থানীয় সংশ্লিষ্টরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স