চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চারটি চা বাগানের ৭৭৪ জন ৫ হাজার টাকা করে ৩৮ লক্ষ ৭০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
বুধবার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগান, বৌলাছড়া চা বাগান, সাইফ চা বাগান, ও দিনারপুর চা বাগানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, চা বাগানের ব্যবস্থাপকহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।




শ্রীমঙ্গল প্রতিনিধি



