বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ছাতকে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২২ ০৬:৫৯:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

ছাতকে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এ এস পি সার্কেল বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা  তৌফিক হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউ আর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীব  প্রমুখ।

সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ছবি আকা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স