বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আনসার ব্যাটালিয়নের চুরি যাওয়া গাছ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৮:০৪:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনসার ব্যাটালিয়নের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং বাট থেকে চুরি হওয়া দুটি আকাশমনি এবং ১টি বেলজিয়াম প্রজাতির গাছ উদ্ধার করা হয়েছে। 

আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে  ৪ মার্চ (শুক্রবার) রাত সাড়ে দশটায় শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর কালাপুর গ্রামে তল্লাশি অভিযান চালানো হয়। তখন এই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. খোকন মিয়াকে (৩০), জিজ্ঞসাবাদের ভিত্তিতে মো. রইছ মিয়ার বাড়ি থেকে চুরি যাওয়া গাছের ১টি অংশ,  মো. মোস্তফা মিয়ার বাড়ি থেকে একাংশ, মো. তছলিম মিয়ার (প্রবাসী) বাড়ি থেকে ২টি অংশ এবং মোস্তফার বাড়ির সামনে রাস্তার পাশের ছোট্ট নালা থেকে ৩টি অংশসহ মোট ৭টি চুরি যাওয়া গাছের খন্ডাংশ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত গাছের বাজার মূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকা। 

এসময় উপস্থিত ছিলেন ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতলিব, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আওলাদ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শরীফ উদ্দিন এবং  অন্যান্যরা। 




সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স