শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৮:০২:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজারের কুলাউড়া শাখা।

শনিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।

মিছিল শেষে উত্তরবাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জমানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা সহ সভাপতি এম এ মজিদ, রফিক মিয়া ফাতু, আজিজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমীগর হোসেন ভুঞাঁ, সাংগঠনিক সুফিয়ান আহমদ, আব্দুছ সালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ হাসান, পৌর বিএনপির সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল সাংগঠনিক সম্পাদক জুবের খানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং যুবদল, স্বেচ্ছএসবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স