শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৬:৩৪:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টূর্ণামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) বিকাল ৩টায় কমলগঞ্জ মডেল হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

সৈয়দ তালেব আলী ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মৌপবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক মীর ও আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

খেলায় সবুজ বাংলা স্পোটিং ক্লাব রাজনগর ৩-১ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গলকে পরাজিত করে।

খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স