শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু রোববার

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৫:১৫:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির আয়োজনে এবং লিডিং ইউনিভার্সিটি ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালনায় রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ রোববার (৬ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমায় রাগীবনগরে অবস্থিত রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি মাঠে শুরু হচ্ছে।

দশটি টিমের অংশগ্রহনে মাসব‍্যাপী অনুষ্ঠিতব‍্য এ টুর্নামেন্ট পরিচালিত হবে রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০২২ কমিটির ব‍্যবস্থাপনায়। এ টুর্নামেন্টে টিম শেখ রাসেল, রাগীব রাবেয়া ১, রাগীব রাবেয়া ২, প‍্যারামাউন্ট ক্রিকেট ক্লাব, তেতলী ক্রিকেট এ‍্যাসোসিয়েশন, রয়‍্যাল র‍েঞ্জার, পল্লবী ক্রিকেট এ‍্যাসোসিয়েশন, অল ব্রাদার্স, বাংলাদেশ স্পোর্টস মারচেন্ট এবং সাইক ক্রিকেট এ‍্যাসোসিয়েশনের মধ‍্যে ২১টি খেলা অনুষ্ঠিত হবে।

রোববার (৬ মার্চ) সকাল ১১টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

এতে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেন, সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস এ‍্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মাহি উদ্দিন আহমেদ সেলিমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স