সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় নামাজের সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ১১:৩৫:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

কুলাউড়ায় জুমার নামাজে সেজদারত অবস্থায় হারুনুর রশীদ হারুন (৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) উপজেলার রবিরবাজার জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

হারুন রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মসজিদের মুসল্লিরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রবিরবাজার জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স