বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ: ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২২ ০৮:৩৮:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি কান্দিবাড়ি এলাকায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।উদ্ধার হওয়া যুবকের নাম জাকারিয়া (১৭)। তিনি উপজেলার বর্ণি কান্দিবাড়ী গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যান জাকারিয়া। ডুবিয়ে মাছ ধরার একপর্যায়ে জাকারিয়া পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। টানা চার ঘন্টার চেষ্টায় বিকেল ৩টায় জাকারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স