রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ই মার্চে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২২ ০৮:২৫:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে-

১। ৭ই মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

২। ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা।

৩। ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার।

২৭টি ওয়ার্ডের প্রত্যেকটিতে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার সহ ওয়ার্ডে অবস্থানরত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে নবগঠিত ইউনিট কমিটির সদস্যবৃন্দদেরকে নিয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স