প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মিদের নিয়ে সিলেটের বিশ্বনাথে ১ম বিশ্বনাথ মিডিয়া কাপের লগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত হোটেলে আনন্দগণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে টিম নির্ধারণের জন্য লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না। বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে ও এনটিভি ইউরোপের প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও শুভ প্রতিদিনের সহকারি বার্তা সম্পাদক নবীন সোহেলের যৌথ পরিচলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, সবুজ সিলেট ও ইত্তেফাক প্রতিনিধি তজম্মূল আলী রাজু, সমকাল ও চ্যানেল এস ইউকে প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম, মজনু চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের দিনরাত প্রতিনিধি নুর উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, আজকের কাগজ প্রতিনিধি জামাল মিয়া, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, ভোরের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ প্রমূখ।
উল্লেখ্য, আগামী ৮মার্চ বিশ্বনাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপজেলার সাংবাদিকদের অলিম্পিক ১ম বিশ্বনাথ মিডিয়া কাপ। এই টুর্ণামেন্টে ৫টি ইভেন্টে প্রতিদ্বন্ধিতা করবেন উপজেলার ৩২জন সাংবাদিক। টুর্ণামেন্টের পৃষ্টপোষকতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ মো. আবুল বাশার।




বিশ্বনাথ প্রতিনিধি



