মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সাবেক শিক্ষামন্ত্রীর সাথে জেলা ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২২ ০৩:৪৬:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
33

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

শুক্রবার (৪মার্চ) সকালে তিনি সিলেটে এসে পৌছালে তার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

এর আগে সাবেক মন্ত্রীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকে স্বাগত জানান, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মো. আব্বাস উদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান,বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ,উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আলীম উদ্দিন বাবলু,রুমেল সিরাজ,কামাল উদ্দিন,জেলা স্বেচ্ছা- সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান,সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, যুবলীগ নেতা শাহিন আহমদ, আওয়ামী লীগ নেতা কাওসার আহমদসহ নেতৃবৃন্দ।

দলীয় সুত্রে জানা যায়,সাবেক মন্ত্রী আজ বিকাল ৩ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীের সদ্য প্রয়াত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরীর শোক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এছাড়াও তার নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্টানে যোগদান করবেন।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি (৭ই মার্চ) ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স