রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

কুলাউড়ায় চাকুরী জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ১০:২৩:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

চাকুরী জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে কুলাউড়া উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের চৌমূহনীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন, হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী, ছকাপন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান শেফুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমূখ ।

বক্তারা মুজিব বর্ষে দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার আহবান জানান। জাতির জনক শেখ মুজিবুর রহমান এদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক ঘোষণায় সরকারি করে শিক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তেমনি তারই সুযোগ্য কন্যা আরেকটি ইতিহাস রচনা করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স