মৌলভীবাজার শহর থেকে ইয়াবাসহ আক্কার হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আক্তার হোসেন কিশোরগঞ্জ জেলার জগন্নথপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে।
বর্তমান সে পূর্ব বড়হাট (খেয়াঘাট) এলাকায় ভাড়া বাসায় বসবাসরত বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বড়হাট মোড় উপজেলা রিমি ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিন যাবৎ সে ইয়াবা ব্যবসা ছাড়া ওই এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানান এলাকাবাসী। তাই এলাকাবাসী দ্রুত তার মদত দাতা সহ অন্যান্যদের আইনের আওতায় আনার দাবি জানান।




তানভীর আঞ্জুম আরিফ, মৌলভীবাজার:



