রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

আ’লীগ শিক্ষার উন্নয়নে কাজ করছে: মন্ত্রী ইমরান

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৬:৫৫:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
31

জাতীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে আওয়ামীলীগ সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যাশ্যে বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট হিসাবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুপুর ১টায় তিনি রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের একাডেমিক শিক্ষা ভবন উদ্বাধন করেন এবং একাদশ শ্রেনীর শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. এখলাছুর রহমান।

সহকারী শিক্ষক পাপলু দের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আজিজুল ইসলাম খোকন, শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, সদস্য সাইফুল ইসলাম বাবু, নির্মল চন্দ্র দে।

সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি ইমরান আহমদ উপজেলা সদরের জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ভবন উদ্বাধন করেন এবং ইমরান আহমদ মহিলা সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে তিনি অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার। সহকারী অধ্যাপক শাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা নির্বাহী অফিসার আল- বশিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদ, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী,(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, বিশিষ্ট সমাজসেবী হয়দর আলী, শ্যামল চন্দ্র ঘোষ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স