বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৯:৫৮:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধূরী।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মাওলানা আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, এস আই উমর ফারুকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ। 

প্রস্তুতিমূলক সভায় আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাচ ধারণ, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের শুদ্ধ নাম উল্লেখপূর্বক বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও বড় বাজার শহীদ মিনার সংস্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স