রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

কমলগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৯:০৫:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

কমলগঞ্জ পৌরসভার আয়োজনে বেলা বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও আশেকুল হক, ওসি ইয়ারদৌস হাসান, অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া, ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স