শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সিলেটে লিচু কান্ডে হাসপাতালে আহতরা, হয়নি মা ম লা

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৫ ১০:০১:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
47

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় লিচু কম দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিলেট মহানগর শ্রমিক ইউনিয়ন নেতা নুরুল ইসলাম ও ফল ব্যবসায়ী আনসার আলী।


আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক।

তবে এবিষয়ে থানায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।


কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার সন্ধ্যায় আম্বরখানা এলাকায় ১০০ লিচুর মধ্যে ৪টি লিচু কম থাকায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

এসময় স্থানীয় ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে সেনাবাহিনী এবং কোতোয়ালি ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি