মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত

  • প্রকাশের সময় : ০১/০৬/২০২৫ ০৪:১৩:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
121

সিলেটের গোলাপগঞ্জের ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলাধ্বসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।


রোববার (০১ জুন) রাত আনুমানিক ২ টার দিকে স্থানীয় বখতিয়ারঘাট এলাকায় টিলা ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।


নিহতরা হলেন বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মৃতদেহের সুরতহাল প্রস্তুতকরে দাফনের জন্য আত্নীয় স্বজনকে বুঝিয়ে দেয়া হয়েছে। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি