শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

আজ হৃদবন্ধন সাহিত্য পরিষদ আয়োজনে 'চিরনূতন রবীন্দ্রনাথ'

  • প্রকাশের সময় : ০৯/০৫/২০২৫ ১১:৩৭:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
41

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের মত এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে সিলেটের  হৃদবন্ধন সাহিত্য পরিষদ।


শুক্রবার (৯মে) সন্ধ্যায় 'চিরনূতন রবীন্দ্রনাথ' শীর্ষক  এক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।


নগরীর জিন্দাবাজারস্থ ইমজা মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে বলে জানিয়েছে হৃদবন্ধন সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ।


রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মধ্যে রয়েছে একক ও দলীয় সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও রবীন্দ্র ভাবনা শীর্ষকলেখা পাঠ।


এতে হৃদবন্ধন সাহিত্য পরিষদের সদস্য ছাড়াও অংশ নেবে সিলেটের  বিভিন্ন সাহিত্য – সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।


এই অনুষ্ঠানে সিলেটের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমিদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি