শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
এইচ আরিফের সদস্য পদ স্থগিত

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৫ ০৫:২১:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
67

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। গত ৪ মে এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভা এ সিদ্ধান্ত গৃহিত হয়।


এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ  ও আনোয়ার হোসেন।


সভায় আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিকী সাধারণ সভা ও ২০২৫-২০২৭ সনের নির্বাচন করার সিদ্ধান্তের আলোকে তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ ১০ মে, মনোনয়নপত্র জমা প্রদান ১২ মে, মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে।


এবার এসোসিয়েশনের ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে।


নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে দ্বি-বার্ষিকী সাধারণ সভা শেষে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


সভায় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এইচ আরিফের সদস্য পদ স্থগিত করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি