শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

'সৎ পথের পথিকরা' সংগঠনের শততম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন

  • প্রকাশের সময় : ৩০/০৪/২০২৫ ০৭:২৫:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সৎ পথের পথিকরা সংগঠনের শততম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
Share
172

'সৎ পথের পথিকরা' সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের বিনামূল্যে শততম চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার(২৯এপ্রিল) সিলেট সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি এলাকায় ৪৫০ জন মানুষের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়ের মাধ্যমে শততম কার্যক্রম সম্পন্ন হয়।


সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের পরিচালক আয়েশা সিদ্দিকা প্রিয়া জানান, সাড়ে ৩ বছরে সিলেট বিভাগের চারটি জেলা ও কিশোরগঞ্জে ১০০টি বিনামূল্যে রক্ত পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে প্রায় ১লাখের বেশি মানুষ নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন।


তিনি আরও বলেন, প্রায় ৫০ হাজার মতো চিকিৎসা সেবা ও বিভিন্ন রোগের রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি