শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সিলেট পাসপোর্ট অফিসের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলায় চার্জশিট, বরখাস্ত

  • প্রকাশের সময় : ২৯/০৪/২০২৫ ১২:৫৯:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের আব্দুল্লাহ আল মামুন
Share
76

দুর্নীতি দমন কমিশনের (দুদক)এর দায়ের করা মামলায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গঠিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা করা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) গঠিত হওয়ায় তাকে বরখাস্ত করা হলো।


সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপধারা (২)-এর বিধান অনুযায়ী এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়।


সরকারি সূত্রে জানা যায়, কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরসহ একাধিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে প্রতীয়মান হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত নেয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি