শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের হিফজুল কুরআন প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : ২৮/০৪/২০২৫ ১০:৫৮:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
123

বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় খ গ্রুপে প্রথম হয়েছেন তাহের আহমদ আর ক গ্রুপের বিজয়ী হয়েছেন আব্দুল গফুর। এ ছাড়া খ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ওবায়দুল হক মহসিন ও তৃতীয় হয়েছেন মাসুম আহমদ। ক গ্রুপে দ্বিতীয় হয়েছেন ওবায়দুল্লাহ ফারহান ও তৃতীয় হয়েছেন জাকারিয়া আহমদ।


প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া মখজুনুল উলুম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির। মিম সুফিয়ান ও মাওলানা রুহুল আমীন সিরাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুফতি আশিকে এলাহী।


মাওলানা মোহাম্মদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সাহাব উদ্দিন, দলইরগাঁও টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল বাশার, গৌরিনগর মাদ্রাসার মুহতামিম হাফিজ ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাসুক, আনিসুজ্জামান আনিছ, যুগ্ম সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন নাদিম, হিফজুল কুরআন প্রতিযোগিতা কমিটির সদস্য হাফিজ জামাল উদ্দিন, হাবিবুল্লাহ জাবেদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আহমদ আবাস, হাফিজ ফরহাদ আহমদ, মাওলানা খায়রু আমিন, হাফিজ মাছুম আহমদ, মাওলানা সাদিক আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি