শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

মাধবপুরে ট্রাক-পিকআপ সং'ঘ'র্ষে নি'হত ৪

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৫ ১২:২৮:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
80

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, বাসা-বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। পথে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এর মধ্যে, ২ জন পুরুষ এবং ২ জন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি