শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

চিকিৎসা সেবা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের ১০০ নার্স

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৫ ০৭:৩১:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
95

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত  হামলায় হতাহত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সেখানে যেতে চান সিলেটেসহ সারাদেশের ১০০ রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থী। ইতিমধ্যেই সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ৯৭জনের একটি টিম করা হয়েছে।


রোববার(১৩ এপ্রিল) দুপুরে সরকারের সহযোগিতা চেয়ে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।


নার্সিং শিক্ষার্থীরা জানান, সিলেটসহ সারাদেশ থেকে ৯৭ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। যার গাজাতে যেতে হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধ অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদেরকে সেবা দিতে পারবো। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।  সরকারের সহযোগিতা চেয়ে আজ প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।


গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি