শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট

শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতা মাছুম গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৫ ০৮:১৩:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
166

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয়কলস ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমেদকে (২৬) গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।


রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম আহমেদ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালামের পুত্র।


পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় মাছুম আহমেদকে গ্রেফতার করা কর হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷।


শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি