মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা

  • প্রকাশের সময় : ০৮/০৫/২০২৫ ১০:৪৫:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
110

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) সিলেট জেলা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সংবাদ সম্মেলনে সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম, একক সিদ্ধান্ত গ্রহণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।


এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সংগঠনের সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম কর্তৃক জেলার আহ্বায়ককে অব্যাহতি দেওয়ার একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তকে সংগঠনের পক্ষ থেকে অবৈধ, ভিত্তিহীন ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বলে উল্লেখ করা হয়।


সংবাদ সম্মেলনে জানান, জেলা কমিটির ২৭২ জন সদস্যের মধ্যে ২৫৪ জন সদস্য এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না, এমনকি কেন্দ্রীয় কমিটিকেও বিষয়টি জানানো হয়নি।


তারা অভিযোগ করেন, সদস্য সচিব নুরুল ইসলাম এককভাবে এবং অসাংগঠনিকভাবে সালমান আহমদ খোরশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আয়েশা সিদ্দিকা প্রিয়াকে ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে ঘোষণা করেছেন, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।


সংগঠনের পক্ষ থেকে এসব অবৈধ সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে নুরুল ইসলামকে সিলেট জেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জেলা আহ্বায়ক আকতার হোসেন এবং তার কমিটি সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান।


সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন, যা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, সংগঠনের কয়েকজন দায়িত্বশীল সদস্য রাজনৈতিক দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন, যা সংগঠনের মূলনীতি বিরোধী।


বক্তারা স্পষ্টভাবে জানান, কেউ যদি রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে তাকে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায় সংগঠন তার নিজস্ব নীতিমালার ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই ২৪’ এর বিপ্লবী চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।


এসময় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান, জেলা শাখার সংগঠক সুমাইয়া আক্তার ও মহানগর কমিটির ফাহিমা মাহি, জেলা আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ন আহ্বায়ক পারবেজ, সংগঠক সুমাইয়া, মহানগর আহ্বায়ক দেলোয়ার, মহানগর মুখ্যপাত্র আলী রিয়াদ, মহানগর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মহানগর সংগঠক ফাহিমা মাহি, যুগ্ম আহ্বায়ক লাহিন, সুলতান, মাহফুজ, রানা, জিয়া, সাদ্দাম, জারওয়ার,  আশরাফুল, লাকায়েত ও কামরান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি