মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে মেয়েকে ধ'র্ষণের অভিযোগে বাবা গ্রেফ'তার

  • প্রকাশের সময় : ২৩/০২/২০২৫ ০৮:৫১:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
261

হবিগঞ্জের মাধবপুরে নিজ মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


সাক্কু মিয়া ওই গ্রামের  মৃত আব্দুল মালেকের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, সাক্কু মিয়া ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে আবার ধর্ষণ করতে গেলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে মাধবপুর থানার পুলিশ এসে সাক্কুকে গ্রেফতার করে ও ভুক্তভোগীকে উদ্ধার করে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাক্কুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি