সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শাবির জিইবি সোসাইটির ভিপি আবিদ, সম্পাদক ইনজামুল

  • প্রকাশের সময় : ১০/১২/২০২৪ ১১:৩২:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
32

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) সোসাইটির ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মাস্টার্সে অধ্যায়নরত মো. আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে চতুর্থ বর্ষের মো. ইনজামুল হক নির্বাচিত হয়েছেন।


মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সভাপতি ও কোষাধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।


সোসাইটির সংবিধান অনুযায়ী সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. আসিফ ইকবাল দায়িত্ব পালন করবেন।


কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শুভ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক হাসিব আহমেদ ক্রীড়া সম্পাদক  মো: জাহিরুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্র-কল্যান সম্পাদক মো: সামিউল আলম।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে রবিউল ইসলাম আকাশ, রাবিতা হাসনান, তারিবুল হক জিদান নির্বাচিত হয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি